সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
নিরাপদ খাদ্যের মান নিশ্চিতে মৌলভীবাজারে অভিযান

নিরাপদ খাদ্যের মান নিশ্চিতে মৌলভীবাজারে অভিযান

শাব্বির এলাহী, মৌলভীবাজার থেকে
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ এর সহযোগিতায় মঙ্গলবার (১৫ নভেম্বর ২০২২) মৌলভীবাজার সদর উপজেলার হবিগঞ্জ-বাইপাস রোড, হবিগঞ্জ রোড, শেরপুর বাজারসহ বিভিন্ন জায়গায় বাজারে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।উক্ত তদারকি অভিযানে প্রতিশ্রুতি অনুসারে পণ্য বিক্রয় না করা, নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী ও পানীয় বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণ ও তৈরি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার তাকে সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে হবিগঞ্জ-বাইপাস রোডে অবস্থিত জনতা হোটেলকে ৩ হাজার টাকা, শেরপুর বাজারে অবস্থিত মা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, সারা ফার্মেসীকে ৩ হাজার টাকাসহ মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক আল আমিন জানান, নিরাপদ খাদ্যের মান নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com