সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরাইলে ২দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপ্ত

সরাইলে ২দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপ্ত

সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “বিদ্যুৎ ও পানির অপচয় রোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২দিনব্যাপী ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড মেলা আজ বুধবার সমাপ্ত হয়েছে।
গত মঙ্গলবার সিরাজুল ইসলাম অডিটরিয়ামে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। জাতীয় বিজ্ঞান ও জাদুঘরের ত্বত্তাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ১৫টি স্কুল এই বিজ্ঞান মেলায় অংশ গ্রহণ করে । উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর জাতীয় বিজ্ঞান মেলা উদ্বোধন করে বিভিন্ন স্কুলের স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবনী গুলো ঘুরে দেখেন অতিথিরা।
এর পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খানের পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার উদ্দিন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক কাজী শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসলাম হোসেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com