সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আশুগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় তেল ও লোশনসহ দুই পাচারকারী আটক

আশুগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় তেল ও লোশনসহ দুই পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে বিপুল পরিমাণ ভারতীয় নারিকেল তেল ও বডি লোশনসহ মোঃ মোশারফ-(২৯) ও মোঃ মোহর আলী-(২৪) নামে দুই পাচারকারীকে আটক করেছেন র‍্যাব।
গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় আশুগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়কের লাভিডা হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ লাভিডা হাসপাতালের সামনে অভিযান চালিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার বেরিগাও গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ মোশারফ ও একই এলাকার খলিল মিয়ার ছেলে মোহর আলীকে আটক করেন। এ সময় তাদের দখলে থাকা ৭১২ পিস ভারতীয় নারকেল তেল ও ৭১২ পিস ভারতীয় বডি লোশনসহ নগদ সাড়ে ১৬ হাজার টাকা উদ্ধার করে তা জব্দ করা হয়।
র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ভারতীয় পন্য ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com