সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সাহিত্য একাডেমির আয়োজনে ঐতিহ্যবাহী গুটিদাড়া খেলায় হলুদ দল জয়ী

সাহিত্য একাডেমির আয়োজনে ঐতিহ্যবাহী গুটিদাড়া খেলায় হলুদ দল জয়ী

ক্রীড়া প্রতিবেদক//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী গুটিদাড়া খেলায় হলুদ জয়ী হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) বিকাল ৩টায় বিশিষ্ট রাজনীতিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক প্রতিবছরের ন্যায় এবারও শহরের শেরপুর মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এ খেলা অনুষ্ঠিত হয়।
সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ডা. ফরিদুল হুদার সন্তান ডা. নাজমুল হুদা বিপ্লব, বদরুল হুদা, ফারুক আহমেদ ভুইয়া, শামীম আহমেদ, ডা. মতিন আহমেদ , জামিনুর রহমান, নূরুল আমিন, মূসা খান, রিপন দেবনাথ।
খেলায় বক্তারা বলেন, ডা. ফরিদুল হুদা চিকিৎসা সেবার পাশাপাশি খেলাধূলার প্রতি নিবেদিত ছিলেন। তিনি জেলার হারিয়ে যাওয়া খেলাগুলো পুনরুদ্ধারের জন্য সর্বাধিক চেষ্টা করেছেন যার মধ্যে গুটিদাড়া খেলাটি অন্যতম। এ খেলাটি বাংলাদেশের আর কোথাও হয় না।

খেলায় ধারাভাষ্যকার ছিলেন সানাউল হক ডা. মতিন রহমান। খেলাটি পরিচালনা করেন এরশাদ মিয়া, কালা মিয়া ও ইলিয়াছ মিয়া। খেলায় প্রতি দলে ১১জন করে খেলোয়ার অংশগ্রহণ করেন খেলার শুরুতে নীল দল প্রথমে বেট করে চল্লিশ মিনিটে ১৪ পয়েন্ট সংগ্রহ করে। দ্বিতীয়ার্ধে হলুদ দল মাঠে নেমে চল্লিশ মিনিটের মধ্যে মাত্র ২৯ মিনিটে ১১ মিনিট হাতে রেখে ১৫ পয়েন্ট তুলে জয় নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com