সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত ভাড়াটিয়ার হাতে খুন হলেন বাড়িওয়ালী

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত ভাড়াটিয়ার হাতে খুন হলেন বাড়িওয়ালী

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় এক মাদকাসক্ত ভাড়াটিয়ার হাতে খুন হলেন শিরিন বেগম-(৬০) নামে এক বাড়িওয়ালী। নিহত শিরিন বেগম জেলা শহরের মধ্যমেড্ডা এলাকার সবুজ আলীর স্ত্রী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মধ্যমেড্ডা এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আমিন মিয়া-(২৬) নামে ঐ ভাড়াটিয়াকে আটক করেছেন পুলিশ।

নিহত শিরিন বেগমের মরদেহ।


এলাকাবাসী ও পুলিশ জানায়, জেলা শহরের মধ্যমেড্ডার রহমতপাড়া এলাকার বাসিন্দা সবুজ আলীর টিনসেড ঘর ভাড়া নিয়ে বসবাস করেন একই এলাকার আমিন মিয়া। বিগত ৪ মাস যাবত আমিনের বাড়িভাড়া বকেয়া ছিলো। শনিবার সকাল সাড়ে ১০ টায় বকেয়া বাড়িভাড়া আদায়ে বের হন শিরিন বেগম। বিকেল নাগাদ ঘরে ফিরে না আসায় শিরিন বেগমের পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যায় ভাড়াটিয়া আমিন মিয়ার ঘরে খুঁজতে গিয়ে তার ঘরের খাটের নিচে শিরিন বেগমের মরদেহ দেখতে পান। এসময় আমিন মিয়া পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ আমিনকে আহতাবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিরিন বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত আমিনের চিকিৎসা শেষে তাকে জিজ্ঞাসাবাদ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওসি আরো বলেন, আমিন মাদক ব্যবসা ও চুরির সাথে জড়িত রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com