সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ভৈরবে র‍্যাবের অভিযানে দুই মাদক পাচারকারী আটক

ভৈরবে র‍্যাবের অভিযানে দুই মাদক পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
কিশোরগঞ্জের ভৈরব থেকে ২৫ বোতল ফেন্সিডিল পাচারকালে রুস্তম মিয়া-(৪৭) ও সাজ্জাদ হোসেন রিয়ান-(২০) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। এসময় ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের চন্ডিবের দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা তাদেরকে আটক করা হয়।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের চন্ডিবের এলাকায় অভিযান চালিয়ে ভৈরব পৌর শহরের ১০ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত বাদশা মিয়ার ছেলে রুস্তম মিয়া ও একই এলাকার পিন্টু মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন রিয়ানকে আটক করেন। এসময় তাদের দখলে থাকা একটি মোটরসাইকেল তল্লাশি করে ২৫ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে তা জব্দ করেন।
র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com