সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বৃত্তি পেলেন সাংবাদিক কন্যা স্নিগ্ধা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বৃত্তি পেলেন সাংবাদিক কন্যা স্নিগ্ধা

সময়নিউজবিডি রিপোর্ট
আজ সারাদেশে প্রকাশিত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার ফলাফল। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তি পেলেন সাংবাদিক এনামুল হক ও শিক্ষিকা মোছাঃ হেনা আক্তার এর জৈষ্ঠ কন্যা জান্নাতুল রাইআন স্নিগ্ধা।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বৃত্তি পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।
ফলাফল প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় জান্নাতুল রাইআন স্নিগ্ধা বৃত্তি পাওয়ার পেছনে স্কুলের শিক্ষক ও বাবা-মার অবদানের কথা স্বীকার করে বলেন, আগামী দিনে এর ধারাবাহিকতায় বজায় রেখে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য,দীর্ঘদিন পর ২০২২ ইং সনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার আয়োজন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। যার প্রেক্ষিতে গত ৩০ ডিসেম্বর ২০২২ ইং তারিখে সারাদেশে একযোগে প্রাথমিক বিদ্যালয়ের এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবছর বৃত্তি পেলেন প্রায় ৮২ হাজার ৩শত ৮৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩৩ হাজার শিক্ষার্থী ও সাধারণ বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৩শত ৮৩ জন শিক্ষার্থী।
এবারের বৃত্তি পরীক্ষায় ৫ লাখ ৩৮২ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪ লাখ ৮২ হাজার ৯শত ৩ জন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com