সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মনবাড়িয়ার বিজয়নগর থেকে অভিনব কায়দায় মাইক্রোবাসের সিটের নিচে তেলের ট্যাংকের ভিতরে রেখে ৩০ কেজি মাদকদ্রব্য গাঁজা পাচারকালে মোঃ ইয়ার হোসেন-(৩২) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল। এসময় ০১টি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
রবিবার (০৫ মার্চ) সকাল ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দুরা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে ইয়ার হোসেনকে গ্রেপ্তার করেন। এসময় তার দখলে থাকা একটি মাইক্রোবাস তাল্লাশী করে অভিনব কায়দায় মাইক্রোবাসের সিটের নিচে তেলের ট্যাংকের ভিতরে রক্ষিত ২১ টি বান্ডিল নীল রংয়ের পলিথিনের উপর খাকি কস্টেপ দ্বারা মোড়ানো মোট ৩০ (ত্রিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা ও নগদ সাড়ে ৪ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়। র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com