সংবাদ শিরোনাম
খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ বিজয়নগরে স্কুলের আয়-ব্যয়ের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ। দোকানপাট ও ব্যাংকে ভাংচুর লুটতরাজ।। আহত-২০ যারা এনেছিলেন মৃত্যুহীন প্রাণ।। আগামীকাল ৬ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোচালককে পিটিয়ে হত্যা কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি শাওন, সাধারণ সম্পাদক আলম জেলার পুলিশ অফিসার ও ফোর্সদের কর্মদক্ষতার স্বীকৃতি দিলেন হবিগঞ্জের পুলিশ সুপার কসবায় হোন্ডা কোম্পানির বাইকারদের জন্য দিনব্যাপী ফ্রী সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত সংস্কৃতিতে রাজনীতি নয়, রাজনীতিতে সংস্কৃতি চাই- প্রবর্তকের আবৃত্তি অনুষ্ঠানে বক্তারা ধর্ষনের সাজানো অভিযোগের প্রতিবাদে কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ
ব্যবসায়ীকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

ব্যবসায়ীকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

শামিম ইশতিয়াক, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৫নং ওয়ার্ডের বিকাশ ব্যবসায়ী কামরুল ইসলামের টাকা পয়সা ছিনতাই করে গলা কেটে হত্যার চেষ্টার প্রতিবাদে  ভালুকা-গফরগাঁও সড়ক ও উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী মানব বন্ধনে “মুক্তার ওরফে গন্ডার” কে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবী জানান, পৌরসভার গ্যাসলাইন এলাকার ব্যবসায়ী, বাসা-বাড়ীর মালিক ও ভারাটিয়াগণ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।ছিনতাই এবং নির্মম ভাবে ব্যবসায়ীকে হত্যার চেষ্টার ঘটনাটি ঘটে- গত (১৮ই আগস্ট) ইং তারিখ। পরে আশংকাজনক অবস্থায় কামরুল ইসলাম কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এব্যাপারে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করা হলেও পুলিশ এখন পর্যন্ত হামলাকারী “মুক্তার ওরফে গন্ডার”কে গ্রেফতার করতে পারেনি। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবীতেই এ মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ মাস্টার, বঙ্গবন্ধু পরিষদ উপজেলা শাখার সভাপতি মামুন শাহ্ সিদ্দিকী, সাধারন সম্পাদক আসাদুজ্জামান পাপ্পু, সাংগঠনিক সম্পাদক তাওহিদুল ইসলাম আপন, পৌর কাউন্সিলর সাইদুর রহমান, গোয়ারী ভাওলিয়াবাজু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক তালুকদার সহ মৎস্য ব্যবসায়ী লোকমান হোসেন, প্রমুখ।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com