সংবাদ শিরোনাম
*ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিককে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ* ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন
কমলগঞ্জে তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের সাথে মাইক্রোবাসের সংঘর্ষ।। নারীসহ আহত ২

কমলগঞ্জে তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের সাথে মাইক্রোবাসের সংঘর্ষ।। নারীসহ আহত ২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনের ডাউন আউটার সিগনাল এলাকায় চট্টগ্রাাম অভিমুখী তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের সাথে মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ ৫৪-০৯৯৮) সংঘর্ষে নারীসহ ২ জন আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রোববার (১৯ মার্চ) সকাল ১০ টায় এ ঘটনাটি ঘটে।শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের সাথে সাদা রংয়ের একটি মাইক্রোবাস (নোহা) এর সংঘর্ষ হয়। মাইক্রোবাসটি এসময় অরক্ষিত লেবেল ক্রসিং দিয়ে রেল লাইন অতিক্রম করছিল। এসময় গাড়ি ষ্টার্ট বন্ধ হয়ে যায়। তেলের ট্যাঙ্কারবাহী ট্রেন মাইক্রোবাসটিকে টেনে নিয়ে পাশের জমিতে ফেলে দেয়। ফলে মাইক্রোবাসে থাকা একজন নারীসহ চালক আব্দুস সালাম গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার উত্তম কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী ৯৫২ নং তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের সাথে এ সংঘর্ষ হয়। তিনি আরও বলেন, এ লেভেল ক্রসিং দিয়ে যানবাহন পারাপার নিষিদ্ধ বলে দুই দিকে পাকা খঁুটি স্থাপন করা হলেও পাকা খঁুটি কিছুটা কাত করে অবৈধভাবে ছোট আকারের যানবাহন পারাপার হয়। বিষয়টি রেলের সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com