সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
ব্রাহ্মণবাড়িয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত

বিজয়নগর উপজেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাসের চাকায় পিষ্ট হয়ে মোঃ সোহেল মিয়া-(৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের শশই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাদুপট্টি গ্রামের লাল মিয়ার ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা হবিগঞ্জের মাধবপুরগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে শশই যাচ্ছিলেন সোহেল। শশই বাসস্ট্যান্ডে বাস থেকে নামার সময় মহাসড়কে পড়ে যান তিনি। এসময় ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সোহেল। তিনি আরো বলেন, এ ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় বাস ও বাসের এক স্টাফকে আটক করা হয়েছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com