সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাংবাদিকদের জন্য নিঃসন্দেহে এক মডেল প্রেসক্লাব- দৈনিক সংবাদের প্রকাশক প্রদীপ দত্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাংবাদিকদের জন্য নিঃসন্দেহে এক মডেল প্রেসক্লাব- দৈনিক সংবাদের প্রকাশক প্রদীপ দত্ত

সময়নিউজবিডি রিপোর্ট
ভারতের ত্রিপুরা থেকে প্রকাশিত দৈনিক সংবাদের প্রকাশক ও বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক বলেছেন , ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাংবাদিকদের জন্য নিঃসন্দেহে এক মডেল প্রেসক্লাব। এই ক্লাবের পরিবেশ দেখে আমার মন ভরে গেছে। সাংবাদিকদের বন্ধুত্বপূর্ণ অভ্যর্থনায় আমি মুগ্ধ হয়েছি । তিনি বলেন, ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগে থেকে সুদৃঢ়, এ সম্পর্কের বন্ধন অটুট থাকবে।
শনিবার (০৩ জুন) দুপুরে তিনি আকস্মিকভাবে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব পরিদর্শন, সৌজন্য সাক্ষাৎ পরিচিতি ও মতবিনিময়কালে এ মন্তব্য করেন।
এ সময়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা তাকে স্বাগত ও অভিনন্দন জানান। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে ত্রিপুরা তথা ভারতের বন্ধুত্বপূর্ণ অবদান আমরা সবসময় মনে রাখি। আগামী দিনেও এ মেলবন্ধন অটুট থাকবে। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি মফিজুর রহমান লিমন বলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের প্রয়াত সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন জামির বোম্বে মৃত্যুবরণ করলে তার মরদেহ দেশে আনার সময় আগরতলা প্রেসক্লাব যে সহযোগিতা করেছে তা দু’দেশের সাংবাদিকদের মধ্যে সম্পর্কের এক অনন্য দৃস্টান্ত। তিনি এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। এ সময়ে প্রদীপ দত্তের সঙ্গে ছিলেন ত্রিপুরার অবঃ কৃষিবিদ বিজয় কুমার রায়, ত্রিপুরার দৈনিক সংবাদের স্থানীয় প্রতিনিধি দুলাল ঘোষ।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমীন শাহীনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান,সাবেক সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ আকরাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শিহাবউদ্দিন বিপু, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, আইসিটি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com