সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার

জিয়াদুল হক বাবু//স্টাফ রিপোর্টার,সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গাঁজাসহ মোছাঃ স্বপ্না আক্তার-(২৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।
শনিবার (২৯ জুলাই) বেলা ২টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বোরোড মোড় এলাকার ওয়ালটন শো-রুমের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শনিবার বেলা ২টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বোরোড মোড় এলাকার ওয়ালটন শো-রুমের সামনে থেকে অপেক্ষামান যাত্রী হিসেবে দাঁড়িয়ে থাকা মোছাঃ স্বপ্না আক্তারকে গাঁজাসহ আটক করেন খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ হাছান মিয়া। এসময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত স্বপ্না আক্তার বিজয়নগর উপজেলার পশ্চিম পাইকপাড়া এলাকার সামছু মিয়ার মেয়ে।
এ ব্যাপারে খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্বপ্নার শরীরের সাথে কষ্টটেপ দ্বারা বাধা অবস্থায় ৪টি বান্ডিলে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সরাইল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com