সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কমলগঞ্জে ট্রেনের ধাক্কায় মা নিহত ও শিশু সন্তান আহত

কমলগঞ্জে ট্রেনের ধাক্কায় মা নিহত ও শিশু সন্তান আহত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে ব্রিজ পারাপারের সময় পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জোসনা বেগম (৩১) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময়ে নিহতের কোলে থাকা আবিদুর রশীদ নামে সাড়ে ৩ বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। সোমবার বেলা ১১টায় ভানুগাছ স্টেশনের আউটার সিগন্যালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অসুস্থ কোলের শিশুকে নিয়ে ডাক্তার দেখাতে ভানুগাছ যাওয়ার জন্য ব্রিজ পারাপার হচ্ছিলেন জোসনা। এসময় সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তার কোলে থাকা শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com