সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নাশকতার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৭০ নেতাকর্মী আটক।। হরতালের প্রভাব পড়েনি জেলার কোথাও

নাশকতার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৭০ নেতাকর্মী আটক।। হরতালের প্রভাব পড়েনি জেলার কোথাও

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
নাশকতার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৭০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত থেকে রবিবার (২৯ অক্টোবর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার বিভিন্ন স্থান নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। পাশাপাশি শান্তিশৃঙ্খলা বজায় রাখতে জেলা শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, গতকাল শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় বিএনপির মহাসমাবেশ চলাকালে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার সারাদেশে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল পালন করলেও ব্রাহ্মণবাড়িয়ায় হরতালের কোন প্রভাব পড়েনি।
অপরদিকে, সকাল-সন্ধ্যা হরতাল পালন শেষে ফের তিনদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি। আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে সড়ক,নৌও ও রেলপথে অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com