সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
মন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পরপারে চলে গেলেন ছাত্রলীগ নেতা

মন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পরপারে চলে গেলেন ছাত্রলীগ নেতা

শামিম ইশতিয়াক, ময়মনসিংহ প্রতিনিধি
মোটরসাইকেল বহর নিয়ে মন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এবার বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। সাজ্জাদ সুফল নামে ওই ছাত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজম্যান্ট বিভাগের ছাত্র ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের বিভাগীয় উপ-সম্পাদক।জানা গেছে, মঙ্গলবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নীল দলের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রধান অতিথি মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে মটর সাইকেল বহর নিয়ে স্বাগত জানাতে যান সাজ্জাদ।ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল নওধার জিরু পয়েন্টে এগিয়ে আসলে মটর সাইকেল থেকে পড়ে মাথায় আঘাত পান সাজ্জাদ সুফল। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সহপাঠীরা। তার অবস্থা আশংকাজনক হলে আইসিওতে ভর্তি করে। পরে সন্ধায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। সাজ্জাদ সুফল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা আব্দুল মতিনের একমাত্র ছেলে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com