সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরাইলে ৪ নারী পেলেন শ্রেষ্ঠ জয়িতা পুরষ্কার

সরাইলে ৪ নারী পেলেন শ্রেষ্ঠ জয়িতা পুরষ্কার

সরাইল প্রতিনিধি
ব্রাহ্মণ বাড়িয়া জেলার সরাইল উপজেলায় ৪ নারী পেলেন শ্রষ্ঠ জয়িতা পুরষ্কার। শনিবার ০৯/১২/২০১৩ ইং তারিখ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে আয়োজিত ‘বেগম রোকেয়া’ দিবস উদযাপন অনুষ্ঠানে জয়িতাদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথি বৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম। সরাইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম। সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, সরাইল প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, উপজেলা টেলিভিশন জার্নালিষ্ট এর সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান।ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ, আওয়ামীলীগ নেতা মাহফুজ আলী, এন জি ও প্রতিনিধি মোহাম্মদ শরিফ মিয়া।
পরে ‘জয়িতা অন্বেষণে ‘বাংলাদেশ শীর্ষক বিষয়ক কার্যক্রমের আওতায় শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীর ক্যাটাগরিতে সরাইল উপজেলার বড় দেওয়ান পাড়ার লাইলা নিগার, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনের ক্যাটাগরিতে পানিশ্বর ইউনিয়নের তাহমিনা আক্তার, সফল জননী হিসেবে নোয়া গাও ইউনিয়নের বাড়িউড়া গ্রামের হাসনা হেনা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য সরাইল সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের রৌশন আক্তারের হাতে শ্রেষ্ঠ জয়িতার পুরষ্কার ও সনদ পত্র তুলে দেন অতিথি বৃন্দ। পরিশেষে নিজের জিবনের অধ্যবসায় তুলে ধরে বক্তব্য রাখেন মানুষ গড়ার কারিগর শিক্ষিকা লাইলা নিগার।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com