সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
২ ডাক্তার ৪ সপ্তাহের জামিনে ; বাকিরা ঘুরছে বুক ফুলিয়ে

২ ডাক্তার ৪ সপ্তাহের জামিনে ; বাকিরা ঘুরছে বুক ফুলিয়ে

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি     

সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব অ্যাডভোকেট হারুন আল রশিদের বানিজ্যিক ভবনে হামলা ও ভাঙচুরের মামলায় দুইজন চিকিৎসক উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন নিয়েছেন। বাকিরা ঘুরছে বুক ফুলিয়ে। 
জামিন প্রাপ্তরা হলেন- শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জাকারিয়া ও ডাঃ মোঃ মনির হোসেন। 
উল্লেখ্য, গত ১৩ আগস্ট রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট হারুন আল রশিদের বানিজ্যিক ভবনে থাকা মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারের সীমানা প্রাচীর। 
এসময় লুটপাটেরও অভিযোগ করা হয়। এই ঘটনায় ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয় সদর মডেল থানায়। 
পাশাপাশি একই ঘটনায় হারুন আল রশিদের ভাতিজা ডাঃ জাকারিয়া, শহর যুবলীগের আহবায়ক আমজাদ হোসেন রনি, পৌর এলাকার পুনিয়াউটের বাসিন্দা ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন, শহর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম তৌছির, পৌর এলাকার শেরপুরের বাছির ওরফে ধোপা বাছির, পৌর এলাকার দাড়িয়াপুর গ্রামের মিজান ওরফে জামাই মিজান, শহরতলীর নাটাই গ্রামের আবু কাউসার এবং পৌর এলাকার উত্তর পৈরতলা গ্রামের মোঃ মিজান মিয়ার নাম উল্লেখ্য করে একটি মামলা দায়ের করেন। তবে এই ঘটনায় ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে দেওয়া মামলা পুলিশ আমলে নিয়ে নথিভুক্ত করেন। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com