সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ৪ টি মামলা।। আ’লীগের সাবেক নেতাসহ ১১ জন আটক

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ৪ টি মামলা।। আ’লীগের সাবেক নেতাসহ ১১ জন আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর অদূরে বিরাসার গ্রামের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ৪ টি মামলা করা হয়েছে। মামলায় জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তাজ মোঃ ইয়াছিনসহ ১১ জনকে আটক করেছেন পুলিশ।
গতকাল বুধবার (০৬ মার্চ) রাত পর্যন্ত সংঘর্ষস্থল ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন পুলিশ।
জুয়া খেলার ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই ইউনিয়নের বিরাসার গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে গত সোমবার ও মঙ্গলবার দুদিনব্যাপী সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি ও পুলিশের উপর হামলার অভিযোগে একটিসহ দুটি মামলা করেছেন পুলিশ। অন্যদিকে সংঘর্ষে জড়িত দু’পক্ষের পক্ষ থেকে দুটি মামলা করা হয়েছে।
এদিকে, সংঘর্ষে জড়িত দু’পক্ষের মধ্যে সাহেব গোষ্ঠীর মুসা মিয়া বাদী হয়ে আবুল কাশেম (কাশেম মাস্টার), বাবুল মিয়া (সবজি বাবুল) ও সাদ্দাম মেম্বারসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অপরদিকে, বড় গোষ্ঠীর নাসির আহমেদ বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তাজ মোঃ ইয়াছিন ও পৌরসভার কাউন্সিলর মিজান আনসারীসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে গত মঙ্গলবার রাতে তাজ মোঃ ইয়াছিনকে গ্রেফতার করেন পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান,পুলিশের উপর হামলার মামলায় ঘটনাস্থলে যারা ছিলেন তাদের আসামি করা হয়েছে। বিরাসার গ্রামের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com