সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে জেলা শহরের ফারুকী পার্কে অবস্থিত স্মৃতিসৌধে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে দিবসটির সূচনা শুরু হয়।
এসময় প্রথমেই ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।

এদিকে জেলা প্রশাসনের আয়োজনে নিয়াজ মুহাম্মদ স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ, প্যারেড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com