সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সাহিত্য একাডেমির বৈশাখী উৎসবের ৫ম দিনে নির্বাচিত গ্রন্থের প্রকাশনা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সাহিত্য একাডেমির বৈশাখী উৎসবের ৫ম দিনে নির্বাচিত গ্রন্থের প্রকাশনা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সাহিত্য একাডেমি ৭ দিনব্যাপী বৈশাখী উৎসবের ৫ম দিনে নির্বাচিত গ্রন্থের প্রকাশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৫ বৈশাখ (১৮ এপ্রিল, ২০২৪) বৃহস্পতিবার, বিকাল ৫টায় সাহিত্য একাডেমির প্রশিক্ষণ বিভাগের শিক্ষার্থীদের আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশনের সূচনাপর্ব শুরু হয়।
সন্ধ্যা সাড়ে ছয়টায় বিভিন্ন লেখকদের নির্বাচিত গ্রন্থের প্রকাশনা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাচিত গ্রন্থের প্রকাশনা ও আলোচনা পর্বে সাহিত্য একাডেমির পরিচালক মণ্ডলীর সদস্য রম্যলেখক পরিমল ভৌমিকের সভাপতিত্বে কবি মো. আব্দুর রহিমের কাব্যগ্রন্থ “নস্টালজিয়া” বইয়ের আলোচনা করেন কবি এম.এ হানিফ, মোসলেম উদ্দিন সাগরের লেখা “বঙ্গবন্ধুর ভাবনায় সাধক-দার্শনিকদের মহৎ ভাবনা” বিষয়ক বইয়ের আলোচনা করেন এ.কে.এম শিবলী, আমির হোসেনের “হিরালী ও অন্যান্য গল্প” বিষয়ক বইয়ের ওপর আলোচনা করেছে হেলাল উদ্দিন হৃদয়, আল আমীন শাহীনের কাব্যনাটক “প্রতিরোধ” বইয়ের ওপর আলোচনা করেন আব্দুর রহিম, নুসরাত জাহান জেরিনের কাব্যগ্রন্থ “বেহিসেবি রঙ” বইয়ের আলোচক আল আমীন শাহীন, রোকেয়া রহমান কেয়া রচিত গল্পগ্রন্থ “তালপাতার পাখা” বইয়ের আলোচনা করেন মনিরুল ইসলাম। নির্বাচিত গ্রন্থের প্রকাশনা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাহিত্য একাডেমির সম্পাদনা মণ্ডলীর সদস্য জামিনুর রহমান ও শুভেচ্ছা বক্তব্য দেন আবরনি আবৃত্তি চর্চা কেন্দ্রের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান পারভেজ। আলোচনাপর্বের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন তিতাস ললিতকলা একাডেমি, বৈশাখী শিল্পী গোষ্ঠী ও ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সাংস্কৃতিক পরিবেশনা। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com