সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

বিজয়নগরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পরিত্যক্ত অবস্থায় প্রায় দেড় মণ গাঁজা উদ্ধার করেছেন থানা পুলিশ।
আজ বুধবার (১৫ মে) ভোর সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করেন পুলিশ। তবে এসময় কাউকে গ্রেফতার করা যায়নি।
পুলিশ জানায়, আজ বুধবার ভোরে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামের জব্বর মিয়ার ছেলে মতি মিয়া-(৩০), মনা মিয়ার ছেলে দুলাল মিয়া ও জালালপুর গ্রামের মিয়া-(৪৬) নামে মাদক ব্যবসায়ীরা গাঁজা পাচারের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। এসময় তারা রাস্তার উপর কয়েকটি বান্ডিলে মোড়ানো ৬০ কেজি গাঁজা ফেলে যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। রাস্তার ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com