সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরকারি টাকা আত্মসাৎ এর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর সাব-রেজিস্ট্রি অফিসের পিয়ন ইয়াসিনকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা

সরকারি টাকা আত্মসাৎ এর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর সাব-রেজিস্ট্রি অফিসের পিয়ন ইয়াসিনকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"cutout_group":1,"effects":1,"square_fit":1,"transform":1,"selection":1},"is_sticker":true,"last_sticker_id":"a5b34d94-cb08-4215-8c86-073b78684917","edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
সই জাল করে নকল চালানের মাধ্যমে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা আত্মসাতের দায়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সাব–রেজিস্ট্রার কার্যালয়ের অফিস সহায়ক (পিয়ন) ইয়াছিন মিয়াকে আট বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আত্মসাৎ করা ৫ কোটি ৩০ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে কুমিল্লার স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) সামছুন্নাহার এই রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত ইয়াছিন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের বাসিন্দা। তবে পরিবার নিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে বসবাস করেন। শহরের তাঁর একাধিক বাড়িও রয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সাব–রেজিস্ট্রার কার্যালয়ের অফিস সহায়ক ইয়াছিন মিয়া ২০১৪ সালের ৭ এপ্রিল থেকে ২০১৯ সালের ২৬ নভেম্বর পর্যন্ত একাধিক সাব–রেজিস্ট্রারের স্বাক্ষর জাল করে ক্যাশ বই, ফি বই, বিভিন্ন রেজিস্ট্রেশন ফি, তল্লাশি ফি ও নকলের ফি বাবদ ৫ কোটি ৭৭ লাখ ২৫ হাজর ৫৩৯ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে তিনি আত্মসাৎ করেন বলে অভিযোগ পাওয়া যায়।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর সহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান ২০১৯ সালের ১০ ডিসেম্বর ইয়াছিনের বিরুদ্ধে কুমিল্লা দুদকের সমন্বিত কার্যালয়ের মামলা করেন। ওই মামলায় তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হয়। সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে মঙ্গলবার ইয়াছিনকে ৮ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ কোটি ৩০ লাখ ৮৩ হাজার ৭৭২ টাকা অর্থদণ্ড করেন কুমিল্লা স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) সামছুন্নাহার।
দুদকের কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক ফজলুল হক বলেন, ইয়াছিন মিয়া সই জাল করে নকল চালানের মাধ্যমে ৫ কোটি ৩০ লাখের বেশি টাকা আত্মসাৎ করেছেন, যা তদন্তে প্রমাণিত হয়েছে। তাই আদালত তাঁকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড এবং আত্মসাৎ করা টাকা ৬০ দিনের মধ্যে ফেরত দিতে নির্দেশ দিয়েছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com