সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে বজ্রপাতে দু’জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে বজ্রপাতে দু’জন নিহত

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2,"square_fit":1,"addons":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও আশুগঞ্জে বজ্রপাতে কালু মিয়া-(৪৫) ও মোঃ জনি-(২৫) নামে দুজনের মৃত্যু হয়েছে। 
আজ বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে ও সন্ধ্যায় জেলার আশুগঞ্জ ও নবীনগরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
জানা যায়, আজ বৃহস্পতিবার বিকেলে আশুগঞ্জের শরীফপুর ইউনিয়নের টুঙ্গীপাড়ায় গরুর বাজার থেকে ফেরার পথে বজ্রপাতে কালু মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা হোসাইন (৩২) নামে এক যুবক। 
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমদ জানান, বাজারে গরু বিক্রি তারা বাড়িতে ফেরার পথে হঠাৎ বজ্রপাতে কালু মিয়া নিহত হন। হতাহতদের বাড়ি উপজেলার তারুয়া গ্রামে। ইতিমধ্যে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার নবীনগরে মেঘনা নদীতে বজ্রপাতে মোঃ জনি (২৫) নামে এক নৌকার শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার বাইশমোজা গরুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জনি জেলার সরাইলের পানিশ্বর গ্রামের মিয়া শাহের ছেলে।
এ ব্যাপারে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম বলেন, বজ্রপাতে আহত হওয়ার পর অচেতন অবস্থায় জনিকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com