সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কোটা আন্দোলনকারীদের বক্তব্য আদালত বিবেচনায় নেবেন; আইনমন্ত্রী আনিসুল হক

কোটা আন্দোলনকারীদের বক্তব্য আদালত বিবেচনায় নেবেন; আইনমন্ত্রী আনিসুল হক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আইন মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আন্দোলনকারী ছাত্ররা (কোটাবিরোধী) যদি আদালতে এসে তাদের বক্তব্য উপস্থাপন করতে চান, তাহলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই বক্তব্য শুনবে। যারা বক্তব্য দেবেন তাদের বক্তব্য আদালত বিবেচনায় নেবেন।
আজ শুক্রবার (১২ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের রক্ষণাবেক্ষণকারীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক আরো বলেন, ‘এরপর কিন্তু আন্দোলন থাকে না, এরপর কিন্তু কোনো কথা থাকে না। দেশে আইনের শাসন চলবে। সেজন্য আইনের পথ ধরে সব সমাধান খুঁজে বের করতে হবে।থ
আন্দোলনকারীদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, ‘আন্দোলনের কিন্তু কোনো ইস্যু নেই। আপনারা শুধু শুধু রাস্তায় থাকবেন না। আপনাদের যে কাজ সেটা হচ্ছে লেখাপড়া করা। আপনাদের কাজ হচ্ছে আপনাদের কোনো বক্তব্য থাকলে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ ৭ আগস্ট সময় দিয়েছেন, সেখানে আপনারা বক্তব্য রাখবেন। আমি আশা করি আপনারা স্ব স্ব বুদ্ধিতে ক্লাসে ফিরে যাবেন।
অনুষ্ঠানে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহরিয়ার মোক্তার, কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী, জেলা পরিষদ সদস্য এম এ আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com