সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আদিতমারীতে স্বামীর অন্ডকোষ চেপে হত্যা, স্ত্রী আটক

আদিতমারীতে স্বামীর অন্ডকোষ চেপে হত্যা, স্ত্রী আটক

লালমনিরহাট জেলা প্রতিনিধি//সময়নিউজবিডি
লালমনিরহাটের আদিতমারীতে অণ্ডকোষে চাপ দিয়ে স্বামী ইসমাইল হোসেন (৪৫) হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে দিকে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের গ্রামে বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন ভেলাবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব শালমারা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
আটক নিহতের স্ত্রী মায়া বেগম (৩০) লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দুরাকুটি পূর্ব পাড়া গ্রামের জগদীশের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্ক করে এগারো বছর আগে মায়া বেগমের সাথে ইসমাইল হোসেনে বিয়ে হয়। গরু বিক্রির টাকা নিয়ে স্বামী স্ত্রীর মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে স্ত্রী মায়া বেগম স্বামীর অন্ডকোষে চাপ দিয়ে ধরলে সে অজ্ঞান হয়ে যায়। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গৃহবধূ মায়া বেগমকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন-নবি বলেন, ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে তার স্ত্রীকে আটক করে হেফাজতে নিয়েছি আমরা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com