সংবাদ শিরোনাম
*ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিককে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ* ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন
নিজ ফ্ল্যাটে স্বামীর অসামাজিক কার্যকলাপ।। নারীসহ পুলিশে সোপর্দ করলেন স্ত্রী-সন্তান

নিজ ফ্ল্যাটে স্বামীর অসামাজিক কার্যকলাপ।। নারীসহ পুলিশে সোপর্দ করলেন স্ত্রী-সন্তান

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় নিজ ফ্ল্যাটে অসামাজিক কার্যকলাপের সময় নারীসহ আব্দুল কাইয়ুম-(৪৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন তার স্ত্রী-সন্তান। আবদুল কাইয়ুম জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক।
আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের সরকারপাড়ায় নিজ ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয়। এসময় উজ্জল মিয়া-(৩০) ও এক নারীকে-(৩০) পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আব্দুল কাইয়ুম এর আগেও আখাউড়ায় এক হোটেলে নারীসহ আটক হয়েছিলেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, আব্দুল কাইয়ুম একটি বহুতল ভবনে বসবাস করেন। ওই ভবনের চারতলায় তার স্ত্রী-সন্তান বসবাস করেন, আর নিচতলায় বসবাস করেন কাইয়ুম। আজ সকালে নিচতলায় এক নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপের সময় কাইয়ুমকে আটক করেন তার স্ত্রী ও সন্তান। এসময় উজ্জ্বল নামে এক যুবককে আটক করা হয় ওই কক্ষ থেকে। আটকের পর ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com