সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ঢাকা থেকে সাবেক গণপূর্ত মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মুসা আনসারীসহ তিন আ’লীগ নেতা গ্রেপ্তার 

ঢাকা থেকে সাবেক গণপূর্ত মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মুসা আনসারীসহ তিন আ’লীগ নেতা গ্রেপ্তার 

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়নিউজবিডি রিপোর্ট
রাজধানীর ভাটারায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন (৫৪) সহ তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির ভাটারা থানা পুলিশ।
গ্রেফতারকৃত অন্য দুইজন হলো- ২। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ আবু মুসা আনসারী (৫৬) ও ৩। ভাটারা থানার ৪০ নং ওয়ার্ডের সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী (৫৮)।
শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১১:৩০ ঘটিকা হতে রবিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) রাত ৩:৩০ ঘটিকা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন।

ভাটারা থানা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট, ২০২৪ তারিখে সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় ভাটারা থানাধীন জে ব্লকের ৯নং রোডের পাকা রাস্তার উপর বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকির (২৮) হামলায় আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখ ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মোঃ সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী উক্ত মামলায় এজাহারনামীয় ও এমপি মোঃ ছানোয়ার হোসেন ও মোঃ আবু মুসা আনসারী উক্ত মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি।

ভাটারা থানার ৪০ নং ওয়ার্ডের সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী।

থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১১:৩০ ঘটিকা হতে রবিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) রাত ৩:৩০ ঘটিকা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বসুন্ধরা আবাসিক এলাকা হতে ছানোয়ার হোসেন, আবু মুসা আনসারীকে ও ছুলমাইদ এলাকা হতে মোঃ সালাউদ্দিন সালেককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com