সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় সিলিন্ডার বুঝাই ট্রাক উল্টে ভয়াবহ অগ্নিকান্ড

ব্রাহ্মণবাড়িয়ায় সিলিন্ডার বুঝাই ট্রাক উল্টে ভয়াবহ অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিরাসারে একটি এলপিজি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে গিয়ে বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
আজ বুধবার (০৪ জুন) ভোর সাড়ে ৪টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় একটি সিলিন্ডার বুঝাই ট্রাক উল্টে গিয়ে বিস্ফোরিত হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এসময় আগুনের শিখা দাউদাউ করে জ্বলে উঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় অবস্থিত বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির স্কুল অ্যান্ড কলেজের ফটকের পূর্বে রাস্তার বেহাল অবস্থার কারণে সিলিন্ডার বোঝাই ট্রাকটি অপর একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় সিলিন্ডার থাকা ট্রাকটিতে একের পর এক বিস্ফোরণ হতে থাকে। বিস্ফোরণে সিলিন্ডার বোঝাই ট্রাকটি ভস্মীভূত হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন জানান, প্রতিটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে উপরের দিকে উঠছে। সড়কের বেহাল অবস্থার কারণেই ট্রাকটি উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com