সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগরে শেখ হাসিনা সড়কের সীমনা এলাকায় উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের সন্ধান মিলেছে

বিজয়নগরে শেখ হাসিনা সড়কের সীমনা এলাকায় উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের সন্ধান মিলেছে

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের শেখ হাসিনা সড়কের সীমনা এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের সন্ধান পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম মজিবুর রহমান (৩৫)। পেশায় একজন সিএনজি চালক। তার পিতার নাম ক্বারী বিল্লাল, গ্রাম গেষ্টাকান্দাপাড়া, ডাকঘর দাপুনিয়া, উপজেলা ও জেলা ময়মনসিংহ।
তবে তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আলাউদ্দিন সরকারের বাড়িতে ভাড়া থাকতেন।
নিহত মজিবুর রহমানের স্ত্রী বিলকিস বেগম জানান তাদের অভি -(১২) ও হামিম-(০৬) নামে দুইজন পুত্র সন্তান রয়েছে।
এদিকে বিজয়নগর থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে ইতিমধ্যে পুলিশ ৩ জন সন্দহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন। পুলিশ ধারণা করছে একটি চক্র পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম জানান,শেখ হাসিনা সড়কের সীমনা এলাকা থেকে গতকাল শুক্রবার সকাল ৯ টায় অজ্ঞাত মরদেহ হিসেবে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে প্রযুক্তিগত ব্যবহারের মাধ্যমে মরদেহের পরিচয় সনাক্ত করা হয়েছে। এখন পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকৃত অপরাধীদের আটক করতে অভিযান চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করে জিজ্ঞাসা করা হচ্ছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com