সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কমলগঞ্জে সাংবাদিকদের সাথে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময়

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময়

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজার জেলার কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ২টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু এবং সঞ্চালনায় ছিলেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মুহিত।
সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য পারভেজ পাটোয়ারী, যুবদল নেতা মইন উদ্দিন সোহান, স্বেচ্ছাসেবক দল নেতা মো. আতাউর রহমান বাবু, ফখরুল ইসলাম শুভ, কাউসার হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এম গিয়াস উদ্দিন খোকন বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকার আমলে সাংবাদিক ও রাজনৈতিক-সামাজিক কর্মীরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেননি। যাঁরা মুখ খুলেছেন, তাঁরা নির্যাতনের শিকার হয়েছেন। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছেন।”
তিনি আরও জানান, তারেক রহমানের নির্দেশনায় জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। তারেক রহমান দেশে ফিরে আনুষ্ঠানিকভাবে ঢাকায় এই কর্মসূচির উদ্বোধন করবেন এবং তা সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। এ কর্মসূচির অংশ হিসেবেই কমলগঞ্জ সফর এবং সাংবাদিকদের সাথে এই মতবিনিময়। সভা শেষে কমলগঞ্জের সাংবাদিকদের সময় ও আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান তিনি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com