সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি উত্তর শিমরাইলকান্দি দুঃস্থ মহিলা কল্যান সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক সংস্থা দুর্বার নেটওয়ার্ক এর কুমিল্লা অঞ্চলের সাধারন সম্পাদক ও বিশিষ্ট নারী উদ্যোক্তা এবং ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টাস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুহেল সরকারের মাতা আয়েশা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্নাহ ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ মাগরিব জেলা শহরের শিমরাইলকান্দির নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে আক্তান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার পরিজন, পাড়াপ্রতিবেশি ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আগামীকাল শনিবার বাদ জোহর শিমরাইলকান্দি আল ফাতাহ জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমার নামাজে জানাজায় সকল ধর্মপ্রান মুসলমানদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মরহুমার বড় ছেলে সাংবাদিক আবু সুহেল সরকার।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com