সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোচালককে পিটিয়ে হত্যা

বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোচালককে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দেলোয়ার হোসেন-(৪০) নামে এক অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারে এ ঘটনাটি ঘটেছে। নিহত দেলোয়ার হোসেন পাহাড়পুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের গ্রাম পুলিশ কাজল বেগমের স্বামী।
এদিকে অভিযুক্ত বিল্লাল মিয়া-(৪৫) উপজেলার পাহাড়পুর ইউনিয়নের শান্তামুড়া গ্রামের আটলাবাড়ি মোহাম্মদ আলীর ছেলে। তিনি আউলিয়া বাজারে ব্যবসা করেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, বিল্লাল মিয়ার কনফেকশনারি দোকানের সামনে তার ব্যবহৃত মোটরসাইকেলে দেলোয়ারের অটোরিকশা ধাক্কা লাগে। বিষয়টি দেখতে পেয়ে বিল্লাল মিয়া তার দোকান থেকে এসে লাঠি দিয়ে দেলোয়ারের শরীরে এলোপাতাড়ি আঘাত করে। এতে দেলোয়ার গুরুতর আহত হলে তাকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, বাগ্‌বিতণ্ডায় জেরে লাঠির আঘাতে একজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com