সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ

খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারী অস্ত্র সন্ত্রাসীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে হুশিয়ারি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ। কোন অপরাধীর সাথে পুলিশ এ জেলায় বসবাস করবে না। অপরাধীদের যে কোন মূল্যে দমন পুলিশ করতে বদ্ধ পরিকর।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় পুলিশ সুপার এসব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়ার আইনশৃঙ্খলা উন্নয়নে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা চেয়ে পুলিশ সুপার আরো বলেন, আপনাদের সঠিক তথ্য ও সহযোগিতা থাকলে ব্রাহ্মণবাড়িয়া থেকে অপরাধীদের নির্মূল করা পুলিশের জন্য অনেক সহায়ক হবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা।
এদিকে নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফকে সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানান প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা।
সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাগন ও ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com