সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
প্রাথমিক বিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি বেড়ে পাঁচদিন

প্রাথমিক বিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি বেড়ে পাঁচদিন

সময়নিউজবিডি টোয়েন্টিফোর ডেস্ক রিপোর্ট      দুর্গাপূজার আর কয়েক দিন বাকি; চট্টগ্রাম সিআরবি এলাকায় প্রতিমায় শেষ আঁচড় দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা।সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বছর দুর্গাপূজার ছুটি তিনদিন থেকে বাড়িয়ে পাঁচদিন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূজার ছুটি দুইদিন বাড়িয়ে পাঁচদিন অনুমোদন করা হয়েছে।“প্রাথমিকে ৫ ও ৬ অক্টোবরের ছুটি বাড়ানো হয়েছে, অর্থাৎ ৫-৯ অক্টোবর পর্যন্ত ছুটি ভোগ করা যাবে।”এ বছর প্রাথমিকের একাডেমিক ক্যালেন্ডারে দুর্গাপূজার ছুটি ছিল ৭ থেকে ৯ অক্টোবর। আর মধ্যমিক স্তরের একাডেমিক ক্যালেন্ডারে পূজার ছুটি ৪ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত- আট দিন নির্ধারিত আছে।সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ বছর ৮৫ দিন আর প্রাথমিকে মোট ছুটি ৭৫ দিন হওয়ায় বিষয়টি আলোচনায় এসেছিল।গত ৫ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এএফএম মনজুর কাদির সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্গাপূজার ছুটির বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।ছুটি যোগ করার সুযোগ থাকলে যোগ করে দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি।সূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com