সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
কক্সবাজারে সাংবাদিকদের ফুটবল টুর্ণামেন্টে হট ফেভারিট নাফ একাদশ ও মাতামুহুরী একাদশ ফাইনালে

কক্সবাজারে সাংবাদিকদের ফুটবল টুর্ণামেন্টে হট ফেভারিট নাফ একাদশ ও মাতামুহুরী একাদশ ফাইনালে

সদর উপজেলা (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারে বীর মুক্তিযোদ্ধা সম্পাদক নুরুল ইসলাম ফুটবল টুর্নামেন্টে ফাইনালে যাওয়ার গৌরব অর্জন করেছে নাফ একাদশ ও মাতামুহুরী একাদশ। শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় নাফ একাদশ বনাম বাঁকখালী একাদশ। এতে শক্তিশালী বাঁকখালী একাদশকে ২-১ গোলে পরাস্ত করে নাফ একাদশ। নাফ একাদশের পক্ষে একাই দুটি গোল করে স্ট্রাইকার ইফতি আজাদ। আর বাঁকখালী একাদশের পক্ষে গোল করে আরফাতুল মজিদ। দিনের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় কোহেলিয়া বনাম মাতামুহুরী। খেলার প্রথমার্ধে অভিজ্ঞ মিড ফিল্ডার আহসান সুমন অধিনায়ক এম.আর মাহবুব এর বাড়িয়ে দেয়া বলে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। পরে দ্বিতীয়ার্ধে কর্ণার থেকে ওমর ফারুক হিরু হেড দিয়ে গোল করে দলকে সমতায় ফেরায়। রেফারির শেষ বাঁশি বাজা পর্যন্ত কোন দলই আর গোল করতে না পারায় খেলা শেষ হয় ১-১ গোলে। ফলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। উত্তেজনাপূর্ণ ট্রাইব্রেকারে মাতামুহুরী একাদশের গোল রক্ষক সাদ্দামের বুদ্ধিমত্তায় ১-০ গোলে জয় পেয়ে উল্লাসে মেতে উঠে খেলোয়াড় ও সমর্থকেরা। 
শনিবার দুপুর ২টায় ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com