সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
কক্সবাজারে প্রতিবন্ধী, পরিবারের উপর ফের হামলা

কক্সবাজারে প্রতিবন্ধী, পরিবারের উপর ফের হামলা

 

সাকিব, সদর উপজেলা (কক্সবাজার) প্রতিনিধি 

কক্সবাজার সদরের খরুলিয়ায় ঘরে থাকা সেই  অসহায় প্রতিবন্ধী পরিবারটির উপর অতর্কিতভাবে আবারো বর্বরোচিত হামলা ও বসতঘর ভাংচুর করেছে ভুমিদস্যু শফিকের লোকজন। ভুমিদস্যু শফিকের ভাই রহিমের নেতৃত্বে একদল সশস্ত্র লোক তান্ডব চালিয়ে বসতঘর ভাংচুর, লুটপাট ও বাড়ির গাছ-পালা কর্তনসহ করেছে। এসময় হামলায় মা-মেয়েসহ পরিবারের ৫ সদস্যকে মারধর করেছে। ১১ মে দিবাগত রাত ১টার দিকে ঘটনাটি ঘটেছে

ভুক্তভোগী পরিবারের সদস্য আশাব উদ্দীন জানান,ভূমিদস্যু শফিকের ভাই আবদু রহিমের নেতৃত্বে প্রায় ২০০মত ভাড়াটিয়া লোক এ হামলা চালায়। এসময় তার মা ও তিন বোনকে লোহার রড় দিয়ে নির্দয়ভাবে মারধর করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে খবর পেয়ে রাত আড়াই টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে কক্সবাজার মডেল থানার একদল পুলিশ। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে।

স্থানীয় লোকজন জানান, যুগ-যুগ ধরে এ ভুমি ভোগ-দখল করে আছে অসহায় প্রতিবন্ধী পরিবারটি। হামলার বিষয়টি অমানবিক ও সন্ত্রাসী কার্যক্রম বলে তারা মন্তব্য করেন। শফিকের লোকজন আইন অমান্য করে ঘুমের ঘরে হামলা চালিয়ে ও লুটপাট করে তাদের সর্বশান্ত করেছে। প্রতিবন্ধী পরিবারটি ন্যায় বিচার পাওয়ার জন্য পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেছেন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com