সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
প্রবাসী শাহজাহান হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী দুর্ধর্ষ গোলাপ ডাকাত অবশেষে গ্রেপ্তার

প্রবাসী শাহজাহান হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী দুর্ধর্ষ গোলাপ ডাকাত অবশেষে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার //সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জালশুকা গ্রামের দুর্ধর্ষ ডাকাত চাঞ্চল্যকর শাহজাহান হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গোলাপ মিয়া ওরফে গোলাপ ডাকাত (৫৫) কে পুলিশ অবশেষে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। 
গতকার শনিবার (০৯ নভেম্বর) বিকেলে তার নিজ গ্রাম জালশুকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।  গোলাপ ডাকাতের গ্রেপ্তারের খবরে এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি বিরাজ করছে।

পুলিশ জানায়, আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও ২০০৯ সালে সংঘটিত বীরগাঁও ইউনিয়নের আমতলী গ্রামের প্রবাসী শাহজাহান  হত্যা মামলার মৃতু্দন্ডপ্রাপ্ত পলাতক আসামি জালশুকা গ্রামের গোলাপ মিয়া ওরফে গোলাপ ডাকাত আজ দুপুরে গ্রামে আসে। গোপন সংবাদের ভিত্তিতে  নবীনগর থানা পুলিশ তাকে একটি দোকান থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি এই দুর্ধর্ষ গোলাপ ডাকাতকে দীর্ঘদিন ধরে পুলিশ  খুঁজে পাচ্ছিলনা। অবশেষে আজ তাকে গ্রেপ্তার করেতে সক্ষম হয়েছে। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com