সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
এক পেঁয়াজের দাম ৪৫ টাকা!

এক পেঁয়াজের দাম ৪৫ টাকা!

সময়নিউজবিডি রিপোর্ট

একটি পেঁয়াজের দাম কত হতে পারে? দশ টাকা। বিশ টাকা। না, আপনার ধারণা ঠিক নয়। যারা নিয়মিত বাজার-সদাই করেন, তারা কিছুটা হলেও আঁচ করতে পারেন। বাজারে বড় আকারের একটি পেঁয়াজের দাম এখন ৪০ থেকে ৭০ টাকা।

লক্ষ্মীপুরের রায়পরের খুচরা বাজারে বৃহস্পতিবার সকাল থেকে প্রতিকেজি দেশি ও ভারতীয় পেঁয়াজ ২১০ টাকায় বিক্রি হচ্ছে। এতে বড় আকারের পেঁয়াজ ৪৫ টাকায় কিনছেন নিম্ন আয়ের মানুষরা।

দুপুরে পৌর শহরের বিভিন্ন পাইকারি বাজার ঘুরে জানা যায়, বুধবার পাইকারি আড়তগুলোতে দেশি পেঁয়াজ ১১০ টাকা কেজি দরে বিক্রি হয়। তবে বৃহস্পতিবার সকালে দাম বেড়ে ১৯০ টাকা হয়েছে। বেলা বাড়ার পর খুচরা ব্যবসায়ীরা পাইকারি আড়তগুলো থেকে মণ প্রতি ৪০০ টাকা বেশি ধরে কেনেন। এরপর প্রতি কেজি পেঁয়াজ ২০০ থেকে ২১০ টাকায় খুচরা বিক্রি হচ্ছে।

খুচরা বাজারগুলোতে দেখা গেছে, গ্রামের বাজারগুলোতে নিম্মআয়ের মানুষরা একটি পেঁয়াজ কিনছে ৪৫ থেকে ৫০ টাকায়। সেখানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকায়। একটি মুদি দোকানে ২০০ টাকা কেজি হারে ভারতীয় একটি পেঁয়াজ ওজন করে তার মূল্য ৪৫ টাকা দেখা যায়। এক রাতে দাম বাড়ায় কেউ কেউ ২৫০ গ্রাম থেকে সর্বোচ্চ এক কেজি পেঁয়াজ কিনছেন। আবার কেউ কেউ মাত্র একটি পেঁয়াজ কিনছেন।

শ্রমিক সোহেল আলম বলেন, পৌর শহরের হল রোড থেকে বৃহস্পতিবার সকালে ২০০ টাকা দিয়ে চারটি পেঁয়াজ কিনেছি। যার ওজন এক কেজি থেকে একটু কম। এ সময় আরো এক শ্রমিক একটি পেঁয়াজ কিনেছেন ৫৪ টাকায়।

রায়পুরের ইউএনও সাবরীন চৌধুরী বলেন, পেঁয়াজের দাম নিম্মআয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রশাসনের পক্ষ থেকে বাজারে তদারকি করা হচ্ছে। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেশি থাকায় তারা বিপাকে পড়েছেন।

কেউ কেউ অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করছে বলে তিনি শুনেছেন। দাম কমাতে দ্রুত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করবেন বলে জানান তিনি।সূত্রঃ সবদিকের খবর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com