সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
সরাইলে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় ধর্ষক গ্রেপ্তার

সরাইলে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় ধর্ষক গ্রেপ্তার

সরাইল প্রতিনিধি//সময়নিউজবিডি  

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মোঃ উজ্জল মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃৃত উজ্জল মিয়া উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংহপুর গ্রামের জহিরুল হকের ছেলে।
গত শনিবার রাতে সরাইল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।

পুলিশ সূত্রে জানা যায়, উজ্জল মিয়া পরিবার নিয়ে সরাইল উপজেলা সদরের হালুয়াপাড়ায় ভাড়াটিয়া বাসায় বসবাস করেন। তিনি ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত। উজ্জলের স্ত্রীর কাছে ওই শিশু প্রাইভেট পড়তো। গত বৃহস্পতিবার স্ত্রী না থাকার সুযোগে ওই শিশুর হাতে চকলেট কেনার ১০ টাকা দিয়ে ধর্ষণের চেষ্টা করে উজ্জল। এতে শিশুটি অসুস্থ্য হয়ে যাওয়ায় শিশুটি তার মায়ের কাছে ঘটনা খুলে বলেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদাৎ হোসেন টিটু জানান, এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত উজ্জল মিয়াকে গ্রেপ্তার করেন। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com