সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগর থানা পুলিশের অভিযানে চোরাইকৃত প্রাইভেটকার সহ এক চোরকে আটক

বিজয়নগর থানা পুলিশের অভিযানে চোরাইকৃত প্রাইভেটকার সহ এক চোরকে আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের অভিযানে চোরাইকৃত প্রাইভেটকার উদ্ধার সহ একজনকে আটক করেছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত পৌঁনে ১২টায় বিজয়নগ থানার উপপরিদর্শক (এসআই) মোঃ হাসান খলিল উল্লাহ চেকপোস্ট ডিউটিকালীন উপজেলার ইছাপুরা ইউপিস্থ মির্জাপুর নামক স্থানে ভিশন দোকানের সামনে মির্জাপুর-হরষপুর সড়কের উপর (ঢাকা মেট্রো- গ ১৫-৬৬০৯) কে চোর আহম্মেদ রাজিব (৩০) কে আটক করেন। 
আটককৃত চোর আহম্মেদ রাজিব হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার খোরারকুল এলাকার মৃত মমিন মিয়ার ছেলে। উদ্ধারকৃত গাড়ির মালিক ঢাকার উত্তরার চার নম্বর সেক্টর ও চার নম্বর রোডের মোঃ হারুন আর রশিদের ছেলে মোঃ আবুল হাসনাত বিজয়নগর থানায় এসে গাড়িটি তার বলে সনাক্ত করেন। 
পরে আবুল হাসনাত বাদী হয়ে বিজয়নগর থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ৩৪ তাং- ২৮/১২/১৯ ইং ধারা-৩৭৯/৪১১/৩৪ পেনাল কোড রুজুপূর্বক উক্ত মামলার আসামী আহম্মেদ রাজিবকে জেল হাজতে প্রেরণ করা হয়।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) সুমন কুমার আদিত্য জানান, এসপি মহোদয়ের নির্দেশে বিজয়নগর থানা পুলিশ গতকাল শুক্রবার রাতে চেকপোস্ট বসিয়ে চোরাই প্রাইভেটকার সহ আহম্মেদ রাজিবকে আটক করা হয়। পরে আজ শনিবার তার বিরুদ্ধে মামলা রুজু করে জেল হজতে প্রেরণ করা হয়েছে।     

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                       

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com