সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আশুলিয়ায় প্রতারক চক্রের ৮ জন আটক; উদ্ধার-৪২

আশুলিয়ায় প্রতারক চক্রের ৮ জন আটক; উদ্ধার-৪২

আনোয়ার সুলতান, (ঢাকা) জেলা প্রতিনিধি

আশুলিয়ার জিরানী বাজার এলাকায় অভিযান চালিয়ে চাকরি দেয়ার প্রলোভনে অর্থ আত্মসাৎকারী চক্রের ৮ সদস্যকে আটক করেছে র‌্যাব-৪। সেইসঙ্গে প্রতারনার শিকার ৪২ জনকে উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) র‌্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা বলেন, অভিযোগ পেয়ে বুধবার মেট লাইফ লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ওই ৭ জনকে আটক করা হয়। প্রতিষ্ঠানটি প্রতারণার ফাঁদে ফেলে জনসাধারণের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলো। প্রতারক চক্রটি ভূক্তভোগীদের কাছ থেকে ১৭ লাখেরও বেশি টাকা আত্মসাৎ করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।আটককৃতরা হলেন- মো. হাসান (২৭), নীল রতন দাস (২৩), মো. মেহেদী হাসান (২৫), মো. ফাহিম আহম্মেদ (২০), মো. আ. রাজ্জাক (২৪), মো. ইয়াছিন (২৮), ও মো. নুর ইসলাম ওরফে স্বপন (৪০)।প্রতরক চক্র ভুক্তভোগীদের কাছ থেকে ১৭,০০,০০০/- (সতের লক্ষ) টাকার বেশি আত্মসাৎ করেছে। তাদের কাছ থেকে ৩ টি সিপিইউ, ৫টি কম্পিউটার মনিটর, ২ টি মাউছ, ৩ টি কি-বোর্ড, ৮ টি মোবাইল সেট, ১০ টি বিভিন্ন রেজিষ্টার, ১ সীল, ২০ টি আইডি কার্ড, ১৭ টি ভর্তি ফরম, ২ টি মানি রিসিভ বই জব্দ করা হয়।এর আগে ১২ ডিসেম্বর আশুলিয়ার জামগড়া থেকে চাকরির নামে প্রতারণার অভিযোগে অভিযান চালিয়ে এন ডি বি ইন্টাঃ লিঃ এবং লাইফওয়ে বাংলাদেশ (প্রা.) লিমিটেড নামে ভুয়া এমএলএম কোম্পানির সংঘবদ্ধ প্রতারক চক্রের ১২ সদস্যকে আটক করে র‌্যাব-৪ সদস্যরা। এসময় ১০৪ ভুক্তভোগীকে উদ্ধার করেছিল র‍্যাব।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com