সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
নকলায় বনফুল সেমাইয়ের নকল কারখানার সন্ধান

নকলায় বনফুল সেমাইয়ের নকল কারখানার সন্ধান

শেরপুর জেলা প্রতিনিধি

শেরপুরে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র‌্যাবের যৌথ অভিযানে জেলার নকলা উপজেলায় বনফুল লাচ্ছা সেমাইয়ের নকল কারখানার সন্ধান পাওয়া গেছে। অভিযানে বিপুল পরিমাণ নকল বনফুল লাচ্ছা সেমাই ধ্বংস এবং ওই কারখানা মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ মে) বিকেলে যৌথ অভিযান পরিচালনা করে নকল সেমাই কারখানা সন্ধান মিলে।

র‌্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের এএসপি জোনাঈদ আফ্রাদ জানান, র‌্যাবের একটি দল ও ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নকলা উপজেলার জালালপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে বাবুল মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক পালিয়ে যায়। পরে ওই বাড়ি থেকে বনফুলের বিপুল পরিমাণ নকল লাচ্ছা সেমাই জব্দ করে ধ্বংস করা হয়। কারখানার মালিক পালিয়ে যাওয়ায় তার ভাই বাবুল মিয়ার উপস্থিতিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি করা এবং নকল খাদ্যসামগ্রী উৎপাদনের দায়ের ওই কারখানা মালিককে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com