সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
করোনাভাইরাস আতঙ্কে আগরতলা ইমিগ্রেশন থেকে ফেরত পাঠালেন এক বাংলাদেশীকে

করোনাভাইরাস আতঙ্কে আগরতলা ইমিগ্রেশন থেকে ফেরত পাঠালেন এক বাংলাদেশীকে

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

করোনাভাইরাস আতঙ্কে ভারতের আগরতলা ইমিগ্রেশন থেকে ফেরত পাঠালেন শওকত আহমেদ নামে এক বাংলাদেশীকে। 
সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৯ টায় তাকে ফেরত পাঠান আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ।জানা যায়, সোমবার সকাল ৯টায় বাংলাদেশের ফেনী সদর উপজেলার সাহিবপুর গ্রামের সৈয়দ আহমেদের ছেলে শওকত আহমেদ কেনাকাটা ও বেড়ানোর জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের আগরতলা ইমিগ্রেশন যাওয়ার পর তার পাসপোর্টে চীনের ভিসা দেখে করোনাভাইরাস আতঙ্কে আগরতলা ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠান। 
শওকত আহমেদ চট্টগ্রামে মোটর যন্ত্রাংশের ব্যবসা করেন। তিনি গত বছরের নভেম্বর মাসের শেষদিকে ব্যবসায়িক প্রয়োজনে চীন যান। আজ সোমবার শওকত আহমেদ ভারতের ভিসা নিয়ে আগরতলা ইমিগ্রেশন যাওয়ার পর তাকে ফেরত পাঠান ইমিগ্রেশন কর্তৃপক্ষ। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা শেষে করোনাভাইরাসের কোন লক্ষণ না থাকার পর ও ভারতীয় ভিসা থাকা সত্ত্বেও তাকে ঢুকতে দেয়নি আগরতলা ইমিগ্রেশন। শওকত আহমেদ এর পাসপোর্ট নাম্বার BJ0928049 ও ভারতীয় ভিসা নাম্বার VJ532502।    
এ ব্যাপারে শওকত আহমেদ জানান, গত নভেম্বর মাসে এক সপ্তাহ চীন ভ্রমণ শেষে দেশে চলে আসি। আজ কেনাকাটা ও বেড়ানোর জন্য ভারতের ভিসা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন হয়ে আগরতলা ইমিগ্রেশন যাওয়ার পর পাসপোর্টে চীনের ভিসা দেখে ইমিগ্রেশনে তাকে আটকে দেয়। ইমিগ্রেশন কর্মকর্তারা শওকত আহমেদকে জানান মাত্র দুই মাস হলো চীন ভ্রমণ করেছেন। চীনের করোনাভাইরাস আতঙ্কের কারণে সকল দেশ সতর্কাবস্থায় রয়েছে। আতঙ্কের কারণে আগরতলা ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়।   
আগরতলা ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানোর পর আখাউড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ শওকত আহমেদকে স্বাস্থ্য পরীক্ষা করার পর তার শরীরে করোনাভাইরাসের কোন লক্ষণ পাওয়া যায়নি।     এ ব্যাপারে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোর্শেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চেকপোস্টে খোলা স্বাস্থ্য ডেস্কে শওকতের স্বাস্থ্য পরীক্ষা করে করোনাভাইরাসের কোন লক্ষণ পাওয়া যায়নি। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com