সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ফান্দাউক দরবার শরীফের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্টিত

ফান্দাউক দরবার শরীফের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্টিত

মোঃ আব্দুল হান্নান//নাসিরনগর প্রতিনিধি   

ভারতের দিল্লীতে নির্বিচারে মুসলিমদের ওপর বর্বর হামলা অমানবিক নির্যাতন গণহত্যা কুরআন ও মসজিদ-বাড়িঘরে অগ্নিসংযোগের পরও মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আগমনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  
গতকাল শুক্রবার (০৬ মার্চ) বাদ জুম্মা নাসিরনগরের ফান্দাউক দরবার শরীফে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।                

বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমীর ও ফান্দাউক দরবার শরীফের পীর মুফতি সৈয়দ সালেহ আহমাদ মামুন আল-হোসাইনীর নেতৃত্বে দরবার শরীফ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাসিরনগর ফান্দাউক ছাতিয়াইন সড়কের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলাম ও বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্রমহল, ফান্দাউক মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী,মুরিদান,ভক্তবৃন্দ ও এলাকার সাধারণ  মানুষের অংশগ্রহনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমীর পীরজাদা মূফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুনের সভাপতিত্বে মাওলানা সৈয়দ শামীমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, যুব খাদিমুল ইসলামের সভাপতি পীরজাদা আলহাজ্ব মাওলানা মূফতি সৈয়দ মাঈনুদ্দিন আহমেদ, যুব খাদিমুল ইসলামের সহ-সভাপতি মাওলানা সৈয়দ জাকারিয়া আহমাদ, বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্রমহল কেন্দ্রীয় সভাপতি পীরজাদা মাওলানা সৈয়দ আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি পীরজাদা মাওলানা বাকের মোস্তুফা প্রমূখ। 
বক্তারা মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্ত্রমণ জানানোর চরম সমালোচনা করে বলেন, এদেশের মানুষ বঙ্গবন্ধুকে হৃদয়ে লালন করে জন্মশতবার্ষিকী পালন করবে। কিন্তু কুখ্যাত বিশ্ব সন্ত্রাসী খুনি মোদী যেভাবে মুসলমানকে গণহারে হত্যা করছে সেই মোদিকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না বলেও ঘোষনা দেন তারা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com