সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
জনপ্রতিনিধিরা নিজ এলাকায় অনুপস্থিত থাকলে ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে ; ডিসি হায়াত উদ-দৌলা খাঁন

জনপ্রতিনিধিরা নিজ এলাকায় অনুপস্থিত থাকলে ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে ; ডিসি হায়াত উদ-দৌলা খাঁন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা প্রতিরোধ বিষয়ক জেলা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।                  

সভাপতির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ হায়াত উদ-দৌলা খাঁন বলেছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোন স্থানীয় জনপ্রতিনিধি এলাকার বাইরে অবস্থান করতে পারবেনা। যদি এমন তথ্য পাওয়া যায় তাহলে ঐ জনপ্রতিনিধির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আখাউড়া উপজেলার দুটি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এলাকায় অবস্থান করেননা বলে সভায় অভিযোগ আনা হলে জেলা প্রশাসক এ মন্তব্য করেন। এসময় তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় অবস্থান করার জন্য সরকারের নির্দেশনা রয়েছে। কোন জনপ্রতিনিধি এলাকায় অনুপস্থিত থাকলে সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।   

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শামসুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলম, র‍্যাব-১৪  ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি মিসেস নায়ার কবির সহ জেলার সকল পৌর মেয়র, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সকল থানার ওসি, বিজিবির প্রতিনিধি, বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ সহ জেলায় কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিগন।                                                                 

সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ স্বাভাবিকসহ কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্য প্রয়োজনীয় কোন দ্রব্যদির মূল্য যাতে বৃদ্ধি না পায় সেদিকে সবার দৃষ্টি রাখার জন্য অনুরোধ করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com