সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
নাসিরনগরে বিনা প্রয়োজনে ঘুরাফেরার দায়ে ২২ জনকে জরিমানা

নাসিরনগরে বিনা প্রয়োজনে ঘুরাফেরার দায়ে ২২ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি   

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা এলাকায় সরকারী নির্দেশ অমান্য করে বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করার দায়ে ২২জনকে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০৮ এপ্রিল) নাসিরনগর উপজেলার বিভিন্ন স্থান থেকে সরকারি নির্দেশ অমান্য করে বিনা প্রয়োজনে ঘুরাফেরা করার সময় তাদের আটক করে এ অর্থদন্ড প্রদান করা হয়। 
জানা যায়, নভেল করোনা ভাইরাস প্রতিরোধে সকল নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দিয়ে নির্দেশনা দিয়েছেন সরকার। এসময় বিনা প্রয়োজনে কাউকে ঘরের বাহিরে না যাওয়ারও অনুরোধ করা হয়। বুধবার সরকারি নির্দেশনা অমান্য করে বিনা প্রয়োজনে ঘুরাফেরা করার সময় ২২জনকে আটক করে নাসিরনগর থানা পুলিশ। পরে তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে ১৩ হাজার ৫শত টাকা জরিমানা করেন। এসময় তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ও বিনা প্রয়োজনে বাইরে ঘুরাফেরা করা থেকে বিরত থাকার জন্য বলা হয়।  

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com