সংবাদ শিরোনাম
কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩
এবার করোনায় আক্রান্ত হলেন এক নারী চিকিৎসক।। জেলায় আক্রান্ত -১০

এবার করোনায় আক্রান্ত হলেন এক নারী চিকিৎসক।। জেলায় আক্রান্ত -১০

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি    

এবার করোনা ভাইরাস কুভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার এক নারী চিকিৎসক। নারী এ চিকিৎসকসহ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ১০ জন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় এ চিকিৎসকের করোনা ভাইরাস আক্রান্তের পজিটিভ রিপোর্ট আসে সিভিল সার্জন কার্যালয়ে। 
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ নারী এ চিকিৎসকের করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ওই চিকিৎসকের নমুনা সংগ্রহ করার পর তিনি ময়মনসিংহ চলে গেছেন। সেখানে তিনি এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন। আজ দুপুরে তার রিপোর্টে করোনা ভাইরাস পজিটিভ এসেছে। 
তবে কিভাবে সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তা বলা যাচ্ছেনা জানিয়ে তিনি বলেন, তাকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। জেলার আখাউড়া শ্বশুর বাড়ি থেকে সে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দায়িত্ব পালন করতেন। 
উল্লেখ্য, বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে প্রস্তুত করা হয়েছে।      

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com