সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সাভারে ধসে পড়া রানা প্লাজা মালিকের করোনায় মৃত্যু

সাভারে ধসে পড়া রানা প্লাজা মালিকের করোনায় মৃত্যু

আনোয়ার সুলতান//স্টাফ রিপোর্টার,সময়নিউজবিডি 

সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক আব্দুল খালেক করোনাভাইরাস সংক্রমিত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (০৪ঠা জুন) ভোরে তার নিজ বাসায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে তিনি একটি বেসরকারী হাসপাতালের অধিনে চিকিৎসাধিন ছিলেন। এ নিয়ে সাভার উপজেলায় কোভিড-১৯ এ মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ জনে।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪শে এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় সহস্রাধিক মানুষ মারা যান। আহত হন কয়েক হাজার মানুষ। হতাহতের বেশির ভাগই ছিলেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক। ওই ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি ছিলেন আব্দুল খালেক ও তাঁর ছেলে সোহেল রানা। তবে আব্দুল খালেক দীর্ঘদিন ধরে জামিনে ছিলেন।

আব্দুল খালেকের মেয়ে রওশনারা বলেন, গত রোববার তাঁর বাবার শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসার জন্য তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তিনি কোভিড-১৯ এর রোগী কিনা তা নিশ্চিত না হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ভর্তি নেয়নি। পরে বাসায় নিয়ে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তিনি করোনাভাইরাসে সংক্রমিত কিনা তা জানতে গত সোমবার এনাম মেডিকেলে নমুনা দেওয়া হয়।

আজ বৃহষ্পতিবার সকালে পাওয়া ফলাফলে দেখা যায়, তিনি করোনা পজেটিভ ছিলেন। কিন্তু তার আগেই ভোরে তিনি মারা যান।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com