সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ব্রাহ্মণবাড়িয়ায় আরো ২৫ জনের করোনা সনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ায় আরো ২৫ জনের করোনা সনাক্ত

সময়নিউজবিডি রিপোর্ট 

বৈশ্বিক করোনা ভাইরাস (কুভিড-১৯) সংক্রমণ যতো দিন যাচ্ছে ততই বাড়ছে। ব্রাহ্মণবাড়িয়া নতুন করে আরো ২৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। 

সোমবার (০৮ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে আসা ১১১ টি রিপোর্টের মধ্যে ২৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ২৭৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ জন ও নিহত হয়েছে ৪ জন। 

করোনা আক্রান্ত ২৫ জনের মধ্যে জেলার নবীনগর উপজেলায় ১৩ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ১২ জন। এদের মধ্যে নবীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্যকর্মী ২ জন, দারোগাবাড়িতে ৩ জন, রুপালী ব্যাংকে কর্মরত ২ জন, কৃষ্ণনগরে ১ জন, আলমনগরে ১ জন, মেহেরকোটা জিনোদপুরে ১ জন, সাতমোড়া এলাকায় ১ জন, অগ্রণী ব্যাংকে কর্মরত ১ জন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ১ জন এবং বাঞ্ছারামপুর উপজেলার সালিমাবাদে ১ জন, মর্ডান ডায়াগনস্টিক সেন্টারে ১ জন, হোসেনপুর সালিমাবাদে ১ জন, বিটঝগড়াচরে ১ জন, বাঞ্ছারামপুর হাই স্কুল মাঠ সংলগ্ন এলাকায় ১ জন, রূপসদীতে ১ জন, দরিয়াদৌলতপুরে ২ জন, উজানচরে ১ জন ও জগন্নাথপুরে ৩ জন।                                               

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেন। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।           

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com